শিরোনাম
◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক্টরের নিচে ৩ ঘণ্টা আটকা, ভেকু দিয়ে জীবন্ত উদ্ধার হযরত আলী

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা ট্রাক্টরের নিচে আটকা ছিলেন চালক হযরত আলী (৩০)। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।

হযরত আলী জানান, দুপুরে নারায়ণপুর-সুবলপুর মোড়ে নিজের ট্রাক্টরটি পানি দিয়ে পরিষ্কার করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গেলে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান তিনি। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ট্রাক্টরের নিচ থেকে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ভেকুর সাহায্যে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুপুরের দিকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে আটকা পড়েন। পরে প্রায় তিন ঘণ্টা পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়