শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে দীর্ঘদিনের জনদূর্ভোগের অবসান : নিজ অর্থায়নে রাস্তা সংস্কার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে ছিল। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই জনদূর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ লিটন তালুকদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ড়া ব্রীজ পাড় থেকে মিমকো জুট মিল হয়ে পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যমুনা সিটি পার্কের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিভিন্ন স্থানে একাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মানুষ ও যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে ছিলো। বিষয়টি জানার পর পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই ব্যক্তিগত অর্থায়নে সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রাস্তা সংস্কার কাজের উদ্ভোধনে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মজিবর রহমান লিটন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসান তালুকদারসহ স্থানীয় সুধিজন। স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লিটন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

​এ বিষয়ে লিটন তালুকদার বলেন, "জনগণের দূর্ভোগ দেখে আমি নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই। এটি আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমি বিশ্বাস করি, রাজনৈতিক দায়িত্বের বাইরেও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই আমি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। 

  • সর্বশেষ