শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মরাদহ উদ্ধার 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সুগম কওমি মাদ্রাসার জানালার সাথে গলায় গামছা পেঁচিনো হুসাইন কাজী (১২) নামের এক শিক্ষার্থীর উদ্ধার করেছে পুলিশ। 

হুসেইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন গ্রামের পলাশ কাজীর ছেলে। সে শুভম কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র। 

মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম গোপীনাথপুর সুগম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

মাদ্রাসা সূত্রে জানাযায়, আছর নামাজ পড়ে সকল ছাত্ররা বাহিরে খেলাধুলা করে। মাদ্রাসা শিক্ষকরা বাইরে ঘুরাঘুরি করে। এসময় হুসাইন ২য় তালার ৬নং কক্ষের দরজা ভিতর থেকে আটকে দিয়ে জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

এসময় একজন ছাত্রের অভিভাবক তার বাচ্চার কাপড় নিতে গিয়ে দরজা ভিতর থেকে আটকে রাখা দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হুসাইনকে দেখে চিৎকার দিলে মাদ্রাসার লোকজন আসে। পরবর্তীতে মুকসুদপুর ফায়ার সার্ভিস জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে হুসাইনের লাশ উদ্ধার করে। 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ