শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মও. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে এক পরিবারের বাবা, মা ও মেয়ের লাশ দেখতে পায় পুলিশ। তবে কীভাবে এবং কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে অবস্থান করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে এসএমপি কমিশনার, ফায়ার সার্ভিসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

  • সর্বশেষ