শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় একই স্কুল থেকে জমজ দুই বোনের এসএসসিতে এ+ অর্জন

আজিজুল ইসলামঃ জন্ম থেকেই পাশাপাশি পথচলা। একই ঘরে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা, একইসঙ্গে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সেই পথচলার শেষেও মিলল দারুণ সাফল্য।

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় হতে অংশ নিয়ে জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস দুজনেই পেয়েছে এ+। তাদের এই সাফল্যে আনন্দের বন্যা বইছে যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের পরিবারে। অঙ্কিতা ও অনুসূয়া বিশ্বাসের বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস এবং মা অঞ্জলী রাণী। দুই মেয়ের এমন ফলাফলে বাবা-মায়ের আনন্দ যেন বাঁধ মানছে না। ছোটবেলা থেকেই দুই বোন একসঙ্গে পড়াশোনা করেছে। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজন ও উৎসাহ পেয়েছে। পরীক্ষার প্রস্তুতির সময়ও একে অপরের সহযোগী হয়ে উঠেছিল তারা।

ফল প্রকাশের পর দুজনেরই এ+ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। একইসঙ্গে দুই বোনের এমন সাফল্য স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। অনুকুল চন্দ্র বিশ্বাস বলেন, “দুই মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণ করুক।”দুই বোনের এমন সাফল্যে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়েও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষকরা জানান, অঙ্কিতা ও অনুসূয়া নিয়মিত পড়াশোনা করত এবং পরীক্ষার প্রস্তুতিতেও তারা যথেষ্ট মনোযোগী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়