শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ শিক্ষক, ১৬ পরীক্ষার্থী, পাস মাত্র ২ : উজিরপুরে এসএসসির ফল বিপর্যয় কচুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টি থেকে এ বছর ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ২ জন। ফেল করেছে ১৪ জন। বিদ্যালয়টির পাসের হার মাত্র ১২ দশমিক ৫০ শতাংশ।

বিদ্যালয়টিতে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এরপরও এমন ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি ও একাডেমিক তদারকি যথাযথভাবে হচ্ছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, উজিরপুর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় কচুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের ফলাফল অত্যন্ত হতাশাজনক। বিদ্যালয়ের শিক্ষার মান, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতিতে আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের রেজাল্ট ভালো হয়নি।” তবে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, “বিষয়টি অবগত হয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ