শিরোনাম
◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তানজীল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।

শিশুটির পিতা মাসুদ রানা জানান, ৫ আগস্ট সকাল ১১ টার দিকে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরিও করেছে পরিবারটি। নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের।

  • সর্বশেষ