শিরোনাম
◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক, জবাবে দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে দিলেন এলাকাবাসী

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সীমান্তবর্তী বাংলাদেশি লোকজন দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো. আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাঁকে ধরে করে নিয়ে যায়।

ঘটনাটি জানার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়স্বজনেরা সীমান্তের কাছে কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। পরে তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৫)।

Advertisement

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হবে এবং একই সঙ্গে ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়া হবে।’

সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ