শিরোনাম
◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭ ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ ◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ সংকটে বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার উৎপাদন নেমে আসে ৫০ শতাংশের মধ্যে।

গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণ করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যেই টার্মিনাল দুটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

কক্সবাজারের মহেশখালীতে নষ্ট হওয়া দুটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ আংশিক ঠিক হলেও, এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এমন অভিজ্ঞতা মাথায় নিয়ে জ্বালানি সরবরাহের কেন্দ্র এক জায়গায় রাখতে চায় না সরকার। তাই বিকল্প হিসেবে আরো দুইটি এফএসআরইউ চালু করতে চায় সরকার। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কুতুবদিয়ায় এ দুটি টার্মিনাল যৌথভাবে নির্মাণ করবে চীন। এছাড়া বিপর্যয় এড়াতে চট্টগ্রাম, মংলা এবং পায়রায় আরও ৩টি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি, বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে গ্যাস উত্তোলনের পরামর্শ তাদের। 

জ্বালানির জন্য মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে মালয়েশিয়াসহ বিকল্প উৎসের সন্ধানও করছে সরকার। দীর্ঘমেয়াদে সুফল পেতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়