শিরোনাম
◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ছাগল জবাইকালে জনতার হাতে ব্যবসায়ী ধরা, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বিক্রয়ের উদ্দেশ্যে মৃত ছাগল জবাই করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে আলমগীর হোসেন নামে এক ছাগল ব্যবসায়ী।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে মিট কন্ট্রোল -১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

সোমবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী মটর শ্রমিক আলতু জানায়, বিকালে ১০ টি ছোট বড় ছাগল বোঝাই নিয়ে একটি ইজিবাইক টার্মিনালে আসে। এ সময় ছাগল ব্যবসায়ী কোটচাদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আলমগীর ইজিবাইকের ভেতর থেকে একটি ছোট্ট মরা ছাগল ও একটি আধামরা ছাগল নামায়। এরপর সে একাই পা দিয়ে চেপে ধরে মরাসহ ওই দুটি ছাগল জবাই করছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ওই মরা জবাইকৃত ছাগলসহ ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেন।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ ও উপজেলা প্রানী সম্পদ অফিসার জিল্লু রাইন ঘটনাস্থল বাসটার্মিনালে আসেন। তারা প্রত্যক্ষ্যদর্শীদের মুখে মরা ছাগল জবাইয়ে ঘনা শুনেন। এরপর ভ্রাম্যমান আদালত করে মরা অসুস্থ্য ছাগল জবাই এর অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জবাইকৃত ছাগল বাজেয়াপ্ত করে তা মাটিতে পুতে ফেলার নির্দ্দেশনা দেন।

  • সর্বশেষ