শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩. ৯১ শতাংশ : জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : এবার লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৯১ শতাংশ। জেলার ১৮১টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন।

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান শিক্ষকরা। এছাড়া শ্রেণিকক্ষে মিষ্টি বিতরণসহ নানা আয়োজনে ফলাফল উদ্‌যাপন করে তারা।

এ সময় শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে শিক্ষকরা শিক্ষার্থীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

লক্ষ্মীপুর জেলায় জিপিএ-৫ প্রাপ্ত সেরা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫৫ জন, প্রিন্সিপাল কাজী ফারুকী উচ্চ বিদ্যালয় ৫৩ জন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৫০ জন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪৫ জন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ৪৪ জন, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ২৮ জন ও ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে ২৫ জন। 

  • সর্বশেষ