শিরোনাম
◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল, অবিলম্বে কার্যকর ◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবে জনগণ’: মামুনুল হক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, 'গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশের মানুষের জনআকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে।

রবিবার (৯ আগস্ট) ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে খেলাফত মজলিসের উপজেলা শাখার উদ্যোগে এক নাগরিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন, সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনগণের জনআকাঙ্ক্ষা দ্রুত পূরণ করুন।

মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী ও সদরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন।

এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য আল্লামা শাহ আকরাম আলী।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আমজাদ হোসাইন, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়