শিরোনাম
◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার এএসআই নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জাকির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, জাকির হোসেনকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ