শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ: নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৭ হাজার ১৫০ জন গ্রাহক ও চারটি সিএনজি স্টেশন গ্যাস সংকটে পড়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুর জেলার বাসাবাড়িতে রান্নাবান্নায় চরম ভোগান্তি তৈরি হয়েছে। পাশাপাশি গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহন চালক ও যাত্রীদেরও দুর্ভোগ বাড়ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার মধ্যরাতের মধ্যে মেরামত কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হতে পারে।

Advertisement

যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম বলেন, “কেন্দুরবাগ এলাকায় পানির নিচে প্রায় ১০ ফুট গভীরে থাকা পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পানির নিচে হওয়ায় সরাসরি মেরামত কাজ কিছুটা জটিল। তাই নতুন পাইপ দিয়ে বাইপাস লাইন তৈরি করে দ্রুত গ্যাস সরবরাহ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, লিকেজের কারণে লক্ষ্মীপুর জেলার প্রায় ৭ হাজার আবাসিক গ্রাহক, ১৫০টি বাণিজ্যিক গ্রাহক এবং বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের মোট চারটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে দ্রুত সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ