সরওয়ার আজম মানিক, কক্সবাজার: কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। আগামী ২০ বা ২১ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অংশ নেবে জেলার ১০ উপজেলার খেলোয়াড় সমিতি ফুটবল দল। কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট (শনিবার) বিকাল ৫ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্ণামেন্টের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা খেলোয়াড় সমিতির সাধারণ মোহাম্মদ হানিফ এর সঞ্চালনা ও সভাপতি এম জাহেদ উল্লাহ'র সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, কমিটির ১নং কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: শাহজাহান আনসারী, উপদেষ্টা মো: রুহুল আমিন রকি ও মোরশেদ আলম।
বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, উজ্জ্বল বড়ুয়া, খালেদ হোসেন, সিরাজুল করিম, সহ-সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, চট্টগ্রাম ফুটবল বিষয়ক সম্পাদক আহমদ শফি, প্রচার সম্পাদক ইব্রাহিম বাবু, সহ-প্রচার সম্পাদক আবছার মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক শাফায়াত মুন্না, সহ-ক্রীড়া সম্পাদক আমিন উল্লাহ ও আবছার কামাল।
উপস্থিত ছিলেন, কোচ খালেদ হোসেন, খোরশেদ আলম, সিরাজুল করিম, সাবেক জাতীয় ফুটবলার নুরুল আবছার, আহমদ শফি, মোহাম্মদ সালাহ উদ্দিন, শফিকুল ইসলাম মাহাদী, শফিউল আলম, মোহাম্মদ আইয়ুবুল ইসলাম, রেফারী ছৈয়দ করিম, নেজাম উদ্দিন, আবছার কামাল, ফয়সাল ইকবাল জোসেল, সাংবাদিক ছৈয়দ আলম, মোবারক হোসেন, মোহাম্মদ উল্লাহ ও খালেদ মোশাররফ। এছাড়া জেলার আট উপজেলার খেলোয়াড় সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সংগঠকরা বলেন, কক্সবাজার খেলাধুলায় ঐতিহ্যগতভাবে অনেক এগিয়ে। তবে এখানে মাদকের আগ্রাসন রয়েছে। মাদকের এই আগ্রাসন রোধ, খেলাধুলার হারানো ঐতিহ্য আরো উন্নতি সাধনে অনেক ফুটবল টুর্নামেন্টের প্রয়োজন। তাই খেলোয়াড় তৈরী ও দর্শকদের আনন্দ দিতে এই গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এতে জেলার ১০ উপজেলা দল অংশ নেবে। প্রতিটি দলে তিনজন করে দেশী-বিদেশী খেলোয়াড় অংশ নিতে পারবে। নকআউট পর্বে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলা পরিচালিত হবে। অত্যন্ত শৃঙ্খলা ও সুন্দর পরিবেশে খেলা পরিচালনার জন্য দক্ষ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে এই টুর্ণামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়ামোদি দর্শকরা আনন্দ পাবে-এটাই প্রত্যাশা।