শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় খাটে বাঁধা শিশুর দেহ, পাশে পড়ে ছিলো মায়ের মরদেহ

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ির একটি ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশ বলছে, এটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ছয় বছরের ছেলে জিসান।

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। একই খাটে জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং ওড়নার দুই প্রান্ত তাঁর দুই হাতে ধরা ছিল।

খবর পেয়ে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার এসআই পলাশ বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলমও ঘটনাটিকে সন্দেহজনক বলে জানিয়েছেন।

জুবায়দার বোন পিঞ্জিরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। স্থানীয় এক প্রতিবেশী পরিবারের সঙ্গে বড় ধরনের বিরোধের কথা জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি মা-ছেলের মৃত্যুর বিষয়ে একটি ব্যক্তিগত ধারণা দিয়েছেন, যার পক্ষে কোনো প্রমাণ নেই।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ