শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মৃগী নদীতে মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ, বেওয়ারিশ হিসেবে লাশ দাফন

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ আগস্ট শুক্রবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির শরীরে খয়েরী রঙের ফুলহাতা শার্ট, কালো স্যান্ডো গেঞ্জি, চামড়ার বেল্টসহ কালো জিন্সের প্যান্ট ছিল। পায়ে ছিল লোফার জুতা, হাতে ছিল একটি সোনালী রঙের ঘড়ি।

লাশ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে শেরপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ