শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃওি ও উপকরন  প্রদান

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদান করেছে জেলা পরিষদ।(৮ আগস্ট) শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তি তুলে দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে জেলার ৯৭ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকার নগদ চেক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়া তথ্যপ্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করতে অটুল বিহারি উচ্চ বিদ্যালয়কে একটি এইচপি ল্যাপটপ প্রদান করা হয়।অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, “প্রকৃত মেধাবীদের এই মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “অতীতে প্রকৃত মেধাবীরা মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা আটকে গেলে আমাকে জানালে আমি পাশে দাঁড়াব। এই মেধাবীরাই আগামীর  হাল ধরবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সমন্বয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ