শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

হোসাইন মোহাম্মদ দিদার: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ রেজাউল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ১০ হাজার পিস ইয়াবা টেবলেট  উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ ডিউটি পালন করছিলেন। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এদিকে শনিবার (৮ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আবুল কালাম তানভীর ওরফে তাবরীজকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে একই রাতে ৩টার দিকে সবজিকান্দি এলাকা থেকে জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়াকে (৫৪) গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শনিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ