শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা ঘোষণা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশুঝরে পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ আল এমরান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, এডভোকেসি কো-অর্ডিনেটর (পার্টনারশিপ) তানজিমুল ইসলাম,  মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক কায়ছার আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, বিরল এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রদীপ রায়, চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লেমে মন্ডল প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট গ্রোগাম অফিসার এন্টিনা দাস।

বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সবাই মিলে সচেতন বন্ধ হবে শিশু শ্রম ও আমার উপজেলা আমার দায়িত্ব আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত স্লোগানে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে শপথ পাঠ করানো হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ, ভিডিসি, সিবিও, শিশু শ্রম ও বাল্য বিবাহ হতে ফিরে আসার প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়