শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউ'তে যুক্ত হলো আরও ১০ বেড

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : হৃদরোগে আক্রান্ত মুমূর্ষ রোগীদের নিবিড় সেবা দিতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-‘সিসিইউ’তে যুক্ত হলো আরও ১০ নতুন বেড।

সোমবার (২৭ জুলাই) এই ১০ বেডের উদ্বোধন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: মাহমুদুল হক। সিসিইউ বেড চালু উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের ডা. কবির আহমদ, ডা. শাহজাহান নাজির, কার্ডিওলজি বিভাগের ডা. লিয়াকত হোসেন তপন, ডা. জি এম সেলিম, ডা. ইমরান হোসাইনসহ মেডিসিন ও সিসিইউ'র মেডিকেল অফিসারবৃন্দ। এই সিসিইউ বেড চালুর মাধ্যমে সার্বিক সেবা ভবিষ্যতে আরও বৃদ্ধি হবে আশা প্রকাশ করা হয়।

এ নিয়ে পূর্বের ১০ বেডসহ সিসিইউ’তে মোট বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ টিতে। 

  • সর্বশেষ