শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা, আহত ৬

‎জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় দুর্ঘটনায় রুবেল, সিএনজি চালক বাহার উদ্দিন ও স্বপন হোসেন নামে তিন'জন গুরুতর আহত হয়। 

নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি লাল-সবুজ পরিবহণ কাউন্টার ম্যানেজার ছিলেন।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছালে পার্কিং করা একটি ড্রামট্রাক ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা আরেকটি ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাহার উদ্দিনের পা ছিঁড়ে যায়। এ সময় স্বপন হোসেন ও চৌধুরী রুবেলও গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎এদিকে একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও ৪ জন আহত হয়।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় সাথে-সাথে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। আহত রুবেল ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ড্রামট্রাক পুলিশ হেফাজতে আছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়