শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে চালককে আহত করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা, আটক ২

জুয়েল নাগ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রী বেশে এসে একটি ব্যক্তিগত গাড়ির চালককে আহত করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী নামের দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। শেখ মোহাম্মদ ইয়াছা ও জোবেদা খানম চৌধুরী সম্পর্কে দেবর ভাবি। আটক দুজন চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার হালিশহর এলাকার বাসিন্দা। আহত চালকের নাম মো. সেলিম (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মিঠার খাল এলাকার বাসিন্দা। রোববার বিকেলে মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সি পি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা দুজনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, রোববার দুপুরে চট্টগ্রাম শহরের অলংকার মোড় থেকে কালো রঙের একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকায় আসেন শেখ মোহাম্মদ আল ইয়াছা ও তার ভাবি জোবেদা খানম চৌধুরী। বিকেলে সেখানে গাড়ির চালককে আহত করে গাড়ি নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাদের মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস চৌধুরী বলেন, রোববার সন্ধ্যা সাতটায় একটি ব্যক্তিগত গাড়ির চালক ও দুই যাত্রীসহ তিন জনকে পুলিশ হাসপাতালে আনে। তাদের শরীরে খুব সামান্য যখমের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন  বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি চট্টগ্রাম শহর থেকে এসে মিরসরাই এর জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলের সিপি মোড় এলাকায় চালককে আহত করে গাড়ি নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর পেয়ে গাড়িটির মালিক থানায় এসেছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি আমরা। 

  • সর্বশেষ