শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে যুবকের বাড়ীর সামনে প্রায় ২৪ ঘন্টা যাবত অনশন করছেন এক নারী

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে যুবকের বাড়ীর সামনে প্রায় ২৪ ঘন্টা যাবত অনশন করছেন এক নারী।

ওই নারী বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র খোপড়া গ্রামের আনিছুর রহমানের মেয়ে বুলবুলি (৩২)। তিনি গত বুধবার (১৫ জুলাই) বিকাল ৫ টা থেকে একই ইউপি’র বালান্দোর গ্রামের মমিনুল ইসলাম বাবুলের ছেলে মেহেদি হাসানের বাড়ীর সামনে অবস্থান করছেন। তাঁর এই অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টিসহ ঘটনা স্থলে উৎসুক জনতার উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

অনশনে থাকা নারী বুলবুলি জানান, গত প্রায় ১ বছর আগে মেহেদী হাসাসের সাথে তাঁর বিয়ে হয়। এরপর ২ জনে স্বামী স্ত্রী হিসাবে বিরল পৌর এলাকার ধজিড়পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সংসার করা কালীন প্রায় ৩ মাস আগে বুলবুলির গর্ভে সন্তান আসলে মেহেদী হাসান গর্ভের সন্তানটি নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে। এতে বুলবুলি রাজি না হওয়ায় তাকে মারপিট করে বিয়ের সব প্রমাণপত্র ছিড়ে নষ্ট করে দেয় মেহেদী এবং বুলবুলিকে ভাড়া বাসায় একা রেখে মেহেদী হাসান পালিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে বাসা মালিকের স্ত্রীসহ অপর আরও একজন প্রতিবেশি ভাবী বুলবুলিকে নিয়ে মেহেদী হাসানের গ্রামের বাড়ীতে উঠে এবং ঘটনার বিষয় বাড়ীর লোকজনকে জানান। তারা বুলবুলিকে কে মেহেদী হাসানের গ্রামের বাড়ীতে রেখে চলে গেলে কিছুক্ষণ পরেই বাড়ীর লোকজন তাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়।

এরপর থেকে বুলবুলি মেহেদী হাসানের স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে ওই বাড়ীর দরজার সামনে অনশনে বসে।

মেহেদী হাসনের মা জানান, আমাদের বাড়ীর পাশে সিঙ্গাপুর প্রবাসী মনছুর আলীর সাথে বুলবুলির প্রথমে বিয়ে হয়। সেখানে তাঁর বিবাহযোগ্য এক মেয়ে ও এক ছেলে আছে। স্বামী প্রবাসে থাকার সুবাধে মেহেদী হাসানের সাথে তাঁর সম্পর্ক হয়। পরে সে প্রবাসী স্বামীকে ত্যাগ করে তার বাবার বাড়ীতে যায়। বিষয় গুলো নিয়ে কয়েকবার শালিশ বৈঠকও হয়েছে। এখন বুলবুলি বলছে মেহেদী নাকি তাকে বিয়ে করেছে। তবে কোন কাগজ দেখি নাই।

এলাকার অনেকে জানান, মেহেদী হাসানের সাথে বুলবুলির বেশ কয়েকবার ঘটনা ঘটেছে এবং শালিশ বৈঠকও হয়েছে। এবার বিষয়টির একটি সুরাহা হওয়া দরকার।

  • সর্বশেষ