শিরোনাম
◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড়

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে চলছে অবৈধ মিনি ড্রেজারের রমরমা বাণিজ্য!

মিজান লিটন : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ মিনি ড্রেজারের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযোগ দেওয়ার পরও বন্ধ হয়নি ড্রেজারের কার্যক্রম।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মদনা গ্রামের বাচ্চু গাজির বিলে। স্থানীয়দের অভিযোগ, এখানে মান্নান নামে এক ব্যক্তি মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন। একই ইউনিয়নের হরিপুর এলাকায়  শাহজাহান আরেকটি মিনি ড্রেজার দিয়ে কৃষিজমিতে বালু ফেলে ভরাটের কাজ চলছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় কৃষক আলামিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ড্রেজারের কারণে আশপাশের কৃষিজমি ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বারের প্রভাবে দুটি অবৈধ মিনি ড্রেজার পরিচালিত হচ্ছে। এছাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাম গাজী বালু বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রতি ঘনফুট বালু ২২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।

ড্রেজার মালিক মান্নান তিনি দাবি করেন, ইউনিয়নের বড় নেতাদের সঙ্গে যোগাযোগ করেই ড্রেজার পরিচালনা করা হচ্ছে। তবে ইউনিয়নের অন্য কিছু নেতা বাধা দিচ্ছেন এবং একবার ড্রেজারের পাইপও ভেঙে দিয়েছেন বলে জানান। এছাড়া তিনি আরো বলেন,বিষয়টি ইউনিয়ন ভুমি কর্মকর্তার সাথে যোগাযোগ করেই ড্রেজার চালানো হচ্ছে। অভিযোগ দায়েরের পরও ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন অব্যাহত রয়েছে বলে দাবি স্থানীয়দের।

বিষয়টি নিয়ে আলাপ করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তারা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ ড্রেজার বন্ধ এবং কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়