শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ কাজল (২৮) উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রী ইভা আক্তারকে নিয়ে জিয়াপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ইভা আক্তার স্থানীয় একটি ফুটওয়্যার কারখানায় কর্মরত।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কাজল বুড়িচং থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইভা আক্তার তখনও জীবিত। তার গলায় গভীর ক্ষতসহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোরে কাজল তার কাছে এসে বলেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এরপর দ্রুত সেখান থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে ইভাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

Advertisement

আহত ইভার বড় বোন নিপা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজল বিদেশে যাওয়ার কথা বলে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করতেন। টাকা না দেওয়ায় ইভাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গলা কেটে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরেজিত বড়ুয়া বলেন, অভিযুক্ত কাজলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, যৌতুকের নামে নারীর ওপর নির্যাতন ও পারিবারিক সহিংসতা রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

  • সর্বশেষ