শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাফনের পরই খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ‘ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না’।

সেপাহ নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আহমাদ ওয়াহিদি অনতিবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের, বিশেষ করে ‘শিশুহত্যাকারী মার্কিন সামরিক বাহিনী’র বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে আনতে পারবে না।

বিবৃতিতে ওয়াহিদি আরও জোর দিয়ে বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই অপরাধের পেছনের কুশীলবদের শাস্তি দেওয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে।

মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি মাশহাদ নগরীতে তাকে দাফন করা হয়। খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধানের কাছ থেকে এই কঠোর প্রতিশোধের বার্তাটি এল।সূত্র: আল-জাজিরা।

 

  • সর্বশেষ