আজিজুলহক, বেনাপোল: যশোরের ঐতিহ্যবাহী উপজেলা শার্শাকে আরো উন্নয়নশীল এলাকায় রুপান্তরিত করতে শিক্ষা খাত, সড়ক ব্যবস্থাপনা ও বন্দরের অবকাঠামো উন্নয়নসহ পরিবেশ রক্ষায় নদী,খাল খনন কার্যক্রম ভুমিকা থাকবে সরকারের।
সোমবার বিকালে বেনাপোল পৌর বিয়েবাড়ি অডিটোরিয়ামে পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবেরা নাজমুল এ কথা বলেন।
পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চলনায় এসব এমপি সাবেরা নাজমুল আরো বলেন, ঝিকরগাছা ও শার্শার দায়িত্বপ্রাপ্ত এমপি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে; স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা,মন্দিরে অবকাঠামোগত কাজ হবে ব্যাপক হারে।
বক্তব্যের শুরুতে সাবেরা নাজমুল এমপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি 'জুলাই বিপ্লবে' যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা এখনও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বেনাপোল পৌরসভার পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এখানকার ঐতিহ্যবাহী 'হাকর নদী' বর্ষা মৌসুম শেষ হলেই পুনঃখনন করা হবে, যাতে পৌর এলাকার পানি সহজে নিষ্কাশন হতে পারে এবং স্থায়ী জলাবদ্ধতা থেকে নাগরিকরা মুক্তি পান।
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। যারা যেভাবে হোক বাইপাস করে জান্নাতের টিকিট কাটার জন্য বিপথে গিয়েছিলেন, তারা মারাত্মক ভুল করেছিলেন। ভবিষ্যতে যেন এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ১৭টি বছর রাজপথে থেকে সংগ্রাম করেছেন। এখন যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, তবে আন্দোলনের সেই অর্জন ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
তিনি আরো বলেন,দলের মধ্যে পছন্দের বা অপছন্দের লোক থাকতে পারে, তাই বলে দলের ভেতর কোনো বিভেদ বা বিভাজন সৃষ্টি করা যাবে না। দলের ভেতর কোন্দল তৈরি করলে আমাদের নিজেদের হাতই দুর্বল হবে। সবাইকে দলের প্রতীক ধানের শীষ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ কে সম্মান দেখিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
মতবিনিময় সভায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত তাঁর বক্তব্যে বলেন, যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছে, তারা এখন দলের ক্ষমতার সুফল নিতে এবং আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়ে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে।
তিনি বিএনপির একটি সুবিধাবাদী গ্রুপকে ইজ্ঞিত দিয়ে বলেন, আজকের এ সভাকে পন্ড করতে একটি মহল সর্বচ্চ চেষ্টা করেছে। কিন্তু সাধারন কর্মীরা তাদের নিষেধ এড়িয়ে সভায় যোগ দিয়েছে। দলের ভেতর লুকিয়ে থাকা এই সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হয়, তবে দলের জন্য বড় ক্ষতি হয়ে যাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন—বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ঝিকরগাছা উপজেলার সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সুমন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ আলী প্রমুখ।