শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় এসিড নিক্ষেপে দগ্ধ ৩

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর বাজারে সামান্য কথা-কাটাকাটির জের। আর তাতেই জুয়েলারি দোকানে অলংকার পরিষ্কারের কাজে ব্যবহৃত এসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে কিশোরসহ ঘটনাস্থলে থাকা আরও দুজন দগ্ধ হয়েছেন।

 রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর বাজারে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ইয়ারন গ্রামের শাকিল (১৭), তুলাবাইদ গ্রামের মো. সিরাজ (৪৫) এবং গৌরাঙ্গ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাগর জুয়েলার্সের পাশের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন শাকিল। এ সময় সাগর জুয়েলার্সের মালিকের ছোট ভাই শামীমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় শাকিলের। একপর্যায়ে শামীম দোকানে ব্যবহৃত এসিড শাকিলকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এতে এসিডের ছিটায় শাকিলের পাশাপাশি ঘটনাস্থলে থাকা মো. সিরাজ ও গৌরাঙ্গও দগ্ধ হন। তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাকিল ও সিরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসা শেষে সিরাজ বাড়ি ফিরলেও গুরুতর দগ্ধ শাকিল এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযুক্ত শামীম ও সাগর জুয়েলার্সের মালিক সাগর মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়