শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের চাপ কমাতে চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার পরিকল্পনা

চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সংকট ও যানজটের চাপ কমাতে নগরসংলগ্ন চার উপজেলায় পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাকে কেন্দ্র করে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, বিদ্যমান মাস্টারপ্ল্যান অনুযায়ী চার উপজেলায় আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের পথ আরও সুগম হবে।

তিনি জানান, স্যাটেলাইট শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে আবাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বিকেন্দ্রীকরণ সম্ভব হবে। এর ফলে নগরের কেন্দ্রভাগের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আশপাশের উপজেলাগুলোতেও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামের দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিকল্পিত উপশহর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় নগরের ওপর চাপ কমবে। একই সঙ্গে ভবিষ্যতের নগর ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই হবে।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়