শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যাত্রীবাহী বাস ও ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মারা যায় ছয়টি গরু। সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে ও বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও ২ জন। এছাড়া পিকআপে থাকা ৬ টি গরু মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিকেল সোয়া তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপের ভেতর আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়