শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি যাবার পথে মোটরসাইকেলের গতিরোধ করে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবককে ছুরিকাঘাতে আহত করে ২ লাখ টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত যুবককে জনতা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সান্তাহার আলষার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত মেহেদী হাসানের বাবা আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আদমদীঘি থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে সুতা ব্যবসা করে আসছে।

গত ১ মাস পূর্বে তার ছেলে মেহেদী হাসান প্রবাস থেকে বাড়িতে এসে বাবার সুতার দোকান দেখভাল করে। গত রবিবার বেলা দেড় টার দিকে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রাখার জন্য দেয়া ২ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে তার মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে যাবার পথে আলষার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে একদল দুবৃর্ত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের জন্য ব্যাগ টানা হেচরা করে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হিমেল কুমার পালিয়ে গেলেও দুবৃর্ত্তরা মেহেদী হাসানের ডান হাতে ছুরিকাঘাত ও মারধরে গুরুতর আহত করে উল্লেখিত টাকা, সোনার চেইন ও একটি আই ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনতা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুর্বের বিরোধের জেরে এঘটনার সুত্রপাত তিনি নিজেই হাসাপাতালে আহত ব্যক্তির সাথে কথা বলেছেন। এ ঘটনায় আইনীপ্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়