শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নোয়াখালী প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ তিন দিন ধরে বন্ধ আছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন।

রোববার (৫ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযারী মূলত গত তিন দিন ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এর বাহিরে নির্দেশনা অমান্য করে ২-১টি চললে সেটি তাদের বিষয়।  

স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করছেন। তবে নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার এবং  হাতিয়ার সঙ্গে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়