শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে সংঘবদ্ধভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা-সিটিহাট সড়কের পাশে নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৭ বছর বয়সী এক রিকশাচালকের (ছদ্মনাম: কিশোর) পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তারা লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীর কাছে থাকা মোবাইল ফোন কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার রিকশার মিটার ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার কালুরমোড় এলাকার রাকসান (২০), একই থানার খড়খড়ি টিকরদাড়ার আবিদ, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার জাহিদুল, শাহমখদুম থানার বড়বনগ্রাম কুচপাড়া এলাকার সাব্বির, বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার প্রান্তসহ আরও একজন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুসারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়