শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৯:০৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা নিয়ে ভাবছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

লিয়াকত হোসেন জনী, (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি : বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেই দেশের সরকার সোস্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। আমরা এ বিষয়টি যাচাই বাছই করবো এবং সাইবার সুরক্ষা কমিটি বসে এ বিষয়ে আরো ভালো মত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদে নিরাপদ পানি সরবরাহের জন্য এক লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের কাছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব করার জন্য প্রচুর চাহিদা রয়েছে। ইতোমধ্যে দশ হাজার ডিজিটাল ল্যাব বিভিন্ন স্কুল কলেজে রয়েছে । এবং এর মধ্যে অনেকগুলো অকেজো হয়েও পরে আছে। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সে রকম আরো দুই হাজার প্রতিষ্ঠানে আগামী ৬ মাসের মধ্যে এই ল্যাব স্থাপন করা হবে। এবং কি সরকার দেশের বিভিন্ন এলাকায় কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করে বেকার যুবকদেরকে কারিগরি দক্ষতায় তৈরি করে দেশেসহ বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে পারি। সে লক্ষ্যে ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এ সব কথা বলেন।

পরে বিকালে মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদ্রাসা , জটাবাড়ী ফাজিল মাদ্রাসা , শালিখা ফাজিল মাদ্রাসা ও গাংগাইর নাজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন ,সহ সভাপতি আনোয়ারা হক লিলি, সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সকভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিঞ্জু , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ