শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি ◈ আওয়ামী লীগের বিচার কিভাবে করতে চাইছে সরকার ◈ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ফোনালাপ, যে কথা হলো ◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবাদে আসছে চোরাই পণ্য

জুয়েল নাগ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ভারতীয় সীমান্ত দিয়ে অবাদে আসছে চোরাই পণ্য। প্রতি দিন লাখ লাখ টাকা চোরাই পণ্য আসলেও উদ্ধার হচ্ছে যৎসামান্য। ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। চোরাই পথে আসা এসব পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে যাচ্ছে চট্টগ্রাম শহরের নামি দামি শপিং মলে। গত এক সপ্তাহের ব্যবধানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, মিরসরাই উপজেলার পূর্ব সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে একটি পাহাড়ি সীমান্ত এলাকা রয়েছে। যার দৈর্ঘ্য আনুমানিক ১৬ থেকে ১৮ কিলোমিটার। মূলত মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন এবং তৎসংলগ্ন পাহাড়ি এলাকাগুলো ভারতের সীমানার কাছাকাছি পড়েছে। এসব পাহাড়ি সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবাদে আসছে ভারতীয় বিভিন্ন পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, ফেনসিডিল, কাপড়, থ্রি পিস, গরু, হরলিক্স ও নানান রকম চকলেট।

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ২৪ জুন প্রায় সাড়ে ৪ লাখ টাকা ভারতীয় পণ্য উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বারইয়াহাট-খাগড়াছড়ি সড়কের মেহেদীনগর রাস্তার মাথা থেকে একটি হাইচ গাড়িতে থাকা এসব পণ্যে মধ্যে রয়েছে হরলিক্স ও বিভিন্ন ধরণের দামি চকলেট। গত ২৪ জুন ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। সর্বশেষ গত ৩০ জুন সকাল ১১টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজারস্থ গামারী বাগান এলাকায় থেকে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। এসময় গরু পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

এদিকে গত বছরের ৫ ফেব্রুয়ারি করেরহাট ইউনিয়নের কয়লামুখ এলাকা থেকে ২৪টি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি রামগড় ৪৩ ব্যাটলিয়ান। এছাড়া ২০২৪ সালের ২৪ জুন রাতে করেরহাট ইউনিয়নের অলিগর এলাকায় ভারতীয় চিনি পাচারকালে বিএসএফের গুলিতে জাহেদ নামে এক কিশোর মারা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, করেরহাট ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় দিয়ে অবাদে ভারতীয় পণ্য পাচার হচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকার লোকজন এসব পাচারের সাথে জড়িত। কম সময়ের মধ্যে বিপুল অর্থ আয়ের উৎস হিসেবে স্থানীয়রা জড়িয়ে পড়ছে চোরা চালান পেশায়। সীমান্ত দিয়ে প্রতি বস্তা চিনি পাচারে একজন শ্রমিক পান ২০০-৩০০ টাকা। ফলে একজন শ্রমিক দৈনিক ১ হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা আয় করে অল্প সময়ে।

নাম প্রকাশে অনিচ্চুক চট্টগ্রাম টেরি বাজারের এক ব্যবসায়ী বলেন, মিরসরাইয়ের করেরহাট ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে যেসব পণ্য দেশে ঢুকে তার অধিকাংশ চট্টগ্রামের টেরি বাজার ও খাতুনগঞ্জে আসে। টেরিবাজারে ঢুকে ভারতীয় শাড়ি ও থ্রি পিস। খাতুনগঞ্জে আসে চিনি, হরলিক্সসহ নানান পণ্য। শুল্ক ফাঁকি দিয়ে আসা এসব পণ্য পাচারকারীদের কাছ থেকে কম দামে কিনে যে কোন একটি আমদানি কারকের স্টিকার বসিয়ে বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা।

এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক শুল্ক ফাঁকি দিয়ে দেশে ঢুকে পড়া বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য উদ্ধার করছি। ধারণা করা হচ্ছে এসব পণ্য চট্টগ্রাম শহরের বিভিন্ন শপিং মল ও বাজারে সরবরাহ করে পাচারকারীরা।

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অলিনগর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদারের সরকারি মোবাইল নম্বরে ফোন দেয়া হলে নিজের পরিচয় না দিয়ে তিনি মঙ্গলবার যোগদান করেছেন জানিয়ে তথ্য জানতে ফেনী ক্যাম্পে যোগাযোগ করার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়