শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূঁয়া নারী ডিজিএফআই আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় ভুঁয়া ডিজিএফআই পরিচয়কারী প্রতারকী হাছিনা আকতার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী-হাছিনা আক্তার (৪২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার মৌলভী মোসলেন উদ্দিন বাড়ীর আবুল কাসেমের মেয়ে। তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান,ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় নিয়োজিত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য জানতে চেয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।তখন আমার মনে সন্দেহ হয়।তারপরে বিষয়টি আমি পেকুয়া থানায় জানালে,পুলিশ ইউনিয়ন পরিষদ এসে ওই নারীকে আটক করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন বলেন,ভূঁয়া ডিজিএফআই পরিচয়কারী এক নারীকে ইউনুছ চেয়ারম্যানের সহযোগিতায় আটক করা হয়েছে।ওই নারী বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে ২৪ জুন সকালে আদালতে সোপর্দ্দ করা হচ্ছে।

  • সর্বশেষ