শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বোটে থাকা ব্যক্তিরা একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এর ভেতরে গাঁজা দেখতে পান এবং ধাওয়া করে বোটটি আটক করেন। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা জব্দ করা হয়। উদ্ধার করা দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

  • সর্বশেষ