শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭জুন) গভীর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহত নিপু মিয়া উপজেলার একই ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিপু আগে প্রবাসে থাকতেন। বিদেশ থেকে দেশে ফিরে এসে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়েন তিনি। গতকাল রাতে একই এলাকার গামার বিলে মজিবর রহমানের পিডিবির সেচ পাম্পে তার চুরি করতে যায়। এ সময় বিদ্যুতায়িত পিডিবির সার্ভিস তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার ভোরে স্থানীয় পথচারীরা তার মরদেহ শষ্যক্ষেতের মাঝে মাটিতে বিদ্যূতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সংবাদ পেয়ে থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়েই বিদ্যুতায়িত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও নিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছ।  ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ