শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশাগ্রস্থ ছে‌লের মা‌কে র্মারধ‌রের অ‌ভি‌যো‌গে আটক ও দন্ড, বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজন নেশাগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদকাসক্তির ভয়াবহ সামাজিক প্রভাবের একাধিক চিত্র উঠে এসেছে। বিশেষ করে এক মায়ের অসহায় আবেদন ও ছেলের অপরাধমূলক কর্মকাণ্ডের বর্ণনা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৭ জুন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত

মোট তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাজা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

Advertisement

মদ্যপ অবস্থায় আটক কাভার্ড ভ্যানচালক

অভিযানের প্রথম ঘটনায় সন্ধ্যায় উপজেলার পালেগ্রাম এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় মদ্যপ অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মো. মাঈনুদ্দীন (২৯) কাথরিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাভার্ড ভ্যানচালক।

জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত থাকার কথা স্বীকার করেন। নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মায়ের মুখে ছেলের অপকর্মের ফিরিস্তি, ৯ মাসের কারাদণ্ড

রাত ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের মুলকিরচর এলাকায় আরও একটি হৃদয়বিদারক ঘটনা সামনে আসে। মো. শহীদুল্লাহ্ (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িঘর ভাঙচুর ও নিজের মাকে মারধরের অভিযোগ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্তের মা নিজে উপস্থিত হয়ে ছেলের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে নিয়মিত মোবাইল ফোন চুরি করত এবং এ পর্যন্ত তার বিরুদ্ধে ২০টিরও বেশি মোবাইল চুরির অভিযোগ রয়েছে।

সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল যখন অভিযুক্তের মা প্রশাসনের কাছে নিজের সন্তানের শাস্তি প্রার্থনা করেন। তিনি জানান, ছেলের লাগামহীন আচরণ ও মাদকাসক্তির কারণে পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে তিনি নিজেই ছেলের কারাদণ্ড কামনা করেন।

উপস্থিত সাক্ষ্যপ্রমাণ, স্থানীয়দের বক্তব্য এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মো. শহীদুল্লাহ্‌কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইয়াবাসহ নেশাগ্রস্ত অবস্থায় আটক, একই রাতে উপজেলার হইট্টলতলা-জঙ্গল পাইরাং এলাকা থেকে ইয়াবাসহ নেশাগ্রস্ত অবস্থায় জামাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় জনগণ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবাসহ ধরা পড়ার দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

  • সর্বশেষ