শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ৫৭ ভরি সোনা ডাকাতি মামলায় বাঘারপাড়ার আফজাল গ্রেপ্তার

আজিজুল ইসলামঃ রাজধানীর ওয়ারী থানার আলোচিত ৫৭ ভরি স্বর্ণালংকার ছিনতাই ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন যুবদলের সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের সাবেক আট নম্বর ওয়ার্ডের মেম্বার ‘ইছা এর ছেলে।

রাজধানীতে সংঘটিত এই চাঞ্চল্যকর অপরাধে গ্রেপ্তার হওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যের তালিকায় আফজালের নাম আসায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফজাল শুধু ছিনতাই নয় তার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার পতনের পর চাঁদাবাজি, অন্যের গাছ কেটে বিক্রি, দখল বাণিজ্যসহ একাধিক অপরাধের তথ্য রয়েছে। তার পিতা ইছা মেম্বারের বিরুদ্ধে যশোর - বাঘারপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র ও মাদক দ্রব্য আইনে দুই ডজন মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধের অভিযোগ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মে রাতে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ম্যানেজার ব্যবসা শেষে ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন।

পথে একদল ডাকাত নিজেদের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গতিরোধ করে। পরে অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেঁধে ফেলে। ডাকাত চক্রটি ব্যবসায়ীর কাছ থেকে সব স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের ঢাকার কমলাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

নৃশংস ও চাঞ্চল্যকর এই ঘটনার পর ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

গত শনিবার (৬ জুন) প্রথমে চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর বাজার থেকে আফজাল হোসেনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। অভিযানকালে গ্রেপ্তারকৃত ডাকাতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১৭ ভরি গলানো স্বর্ণ, সোনা বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ‘ডিবি’ লেখা তিনটি কটি (জ্যাকেট), দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ ও লাঠি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়