শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন বালুবাহী পিকআপ 

জুয়েল নাগ, মিরসরাই চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় একটি বালুভর্তি পিকাপ সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে যায়। রোববার সকাল ৯ টায় উপজেলার জোরারগঞ্জ  ইউনিয়নের মধ্যম  সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের দুটি পথেই।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল ৯ টায় রেল লাইনের পূর্ব পাশের পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পিকআপে বোঝাই করে রেললাইন পার হচ্ছিল একটি পিকাপ। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালুবোজাই পিকাপটি সংঘর্ষ হয়ে চট্টগ্রামমুখী লেনে ছিটকে পড়ে। দুর্ঘটনার আগেই চালক লাফিয়ে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মোঃ সোহেল  বলেন, সকাল ৯ টার দিকে বিকট শব্দ শুনে দুর্ঘটনা স্থলে এসে দেখি পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি পিকআপ রেল লাইনের উপর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ধাক্কা দিয়ে পাহাড়িকা ট্রেন না থেমেই চলে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চল ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল জানান বলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ৬৬/২৩ পয়েন্টে অবৈধভাবে রেললাইন পার হওয়ার সময় বালু বোঝাই একটি পিকাপ কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড় এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে মালবাহী পিকআপটি ছিন্ন ভিন্ন হয়ে চট্টগ্রামমুখী রেল লাইনের উপর ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যথা নিয়মে চলে যায়। এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করব। আর এই সড়ক ধরে অবৈধ যান চলাচল আজ থেকে বন্ধ করে দেয়া হবে। 

  • সর্বশেষ