শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা

​মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুন) গভীর রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ফুলদির টেক মহল্লায় এ ঘটনা ঘটে। এতে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তানভির হোসেন রনি নামে এক তরুণ উদ্যোক্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলদির টেক মহল্লার বাসিন্দা তানভির হোসেন রনি প্রায় ১০০ শতাংশ জলাশয় লিজ (ভাড়া) নিয়ে মৎস্য চাষ শুরু করেছিলেন। পুকুরটিতে তিনি রুই, কাতলা, তেলাপিয়া ও পুঁটিসহ বিভিন্ন জাতের মাছের চাষ করছিলেন। গত মাসেই তিনি পুকুরে নতুন করে প্রায় ৫ লাখ টাকার পোনা মাছ ছাড়েন। কিন্তু রোববার সকালে স্থানীয়রা পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা তানভির হোসেন রনি ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন,আমি নতুন করে এই ব্যবসাটা শুরু করেছি। ধার-দেনা করে গত মাসেই প্রায় ৫ লাখ টাকার মাছ পুকুরে ছেড়েছিলাম। কেউ শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তবে কে বা কারা এই নির্মম কাজটি করেছে, তা আমি এখনো নিশ্চিত নই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

​এ বিষয়ে পলাশ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার জানান,ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। আগামীকাল (সোমবার) সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

​এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন উদীয়মান উদ্যোক্তার সাথে এমন অমানবিক শত্রুতার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • সর্বশেষ