শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর পথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ৫০ জন ভুক্তভোগী উদ্ধার এবং ৯ মানবপাচারকারী আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : সাগর পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার ও ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 

গতকাল (৫ জুন, শুক্রবার) মধ্য রাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী। 

আজ শনিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযানের বর্ণনা দেন। 

তিনি জানান, মালয়েশিয়া মানব পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। আটককৃত ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার ভিকটিমদের ১১ জন রোহিঙ্গা বাকিরা কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।  

উদ্ধারকৃতরা কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদেরকে টেকনাফে নিয়ে আসা হয়। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। 

পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

জব্দকৃত ট্রলারসহ, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়