শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিমকে তার দুই সহযোগীসহ আটক করেছে কোস্ট গার্ড

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

আটককৃত ডাকাত মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) ও রাব্বী (১৬) তিনজনই লক্ষ্মীপুরের রামগতি থানার বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে কুখ্যাত ডাকাত আজিমকে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।

‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ