শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট থেকে পরিত্যক্ত পিস্তল উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ অভিযানে একটি দেশীয় পরিত্যক্ষ  পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিংয়ের পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তলটি উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) দুপুরে র‌্যাব-৯ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ এর ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় এই পিস্তলটি উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্ধার করা পিস্তল জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ