শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে গুরুতর আহত হয়।

নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবারটি রাজশাহী নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধগেই মসজিদের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

Advertisement

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তখন কিশোরটি বৈদ্যুতিক তার এবং পাশের একটি বাড়ির টিনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ঝুলে ছিল।

পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ