শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ‘নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল’, পুলিশের অভিযানে আটক ৬

আজিজুল ইসলামঃ বাঘারপাড়ায় মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বিকেলে রোস্তমপুর এলাকায় ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকেল চারটার দিকে কয়েকটি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি সেখানে এসে মিছিল শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশের দাবি, এ সময় শেখ হাসিনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়।

আটকরা হলেন— জিহাদ হাওলাদার, ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তনয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল আলম বলেন, ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ