শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে মুরগী চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে যুবকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে খামারের মুরগী চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ সুমন (৩৫) প্রকাশ ননাই। নিহত সুমন সীতাকুন্ড উপজেলার মহালঙ্কা এলাকার এবাদুল হক প্রকাশ মাদলের পুত্র। বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কা গ্রামের হামিদল্ল্যার মুরগীর খামারে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কার মুরগী খামারি হামিদল্লাহ চোর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে খামারের চারদিকে বৈদুত্যিক শর্ট দিয়ে রাখে। বৃহস্পতিবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মোঃ সুমন খামারের বৈদ্যুতিক তাঁরের সাথে জড়িয়ে উপুড় হয়ে পড়ে আছে। পরে মিরসরাই থানা পুলিশের  গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কোমড়ে একটি ছুরি পাওয়া গিয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খামারে চোর ও শিয়ালের উৎপাত থেকে বাঁচতে খামারি হামিদল্ল্যাহ যে বৈদ্যুতিক তার দিয়ে সেটিতে জড়িয়ে সুমনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

  • সর্বশেষ