শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; এসময় আহত অবস্থায় একজন জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকরা হল- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াসল(২৫) ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)।

আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়তের জন্য তৈরী রাস্তার পাহাড়ের পানি চলাচলের ছড়ায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০/১৫ জন শ্রমিক কাজ করছিল। পাহাড়ী ছড়ার নিচে অবস্থান নিয়ে নির্মাণাধীন কালভার্টটির দুইপাশের মাটির কাটার কাজ করছিল শ্রমিকরা। 

এক পর্যায়ে কালভার্টের এক পাশের মাটির দুই/তিনটি বড় খন্ড ধ্বসে শ্রমিকের গায়ের উপর পড়ে। এতে ৩ জন শ্রমিক মাটিচাপা পড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে পরিদর্শন করে এবং আরও কেউ মাটিচাপা রয়েছে কিনা তার খোঁজ নেয়া হয় বলে জানান তিনি।

এদিকে কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কোন ধরণের সুরক্ষার ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস বলেন, ঘটনাস্থলে নিয়োজিত শ্রমিকদের জন্য সুরক্ষামূলক কোন ধরণের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়া নির্মাণকাজ চালানোর ব্যাপারে ইউনিয়ন পরিষদকেও অবহিত করা হয়নি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়